• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা বানারীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক আটক মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তারা থানার কিছু অংশে আগুন দেন।

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করেন তারা।

একটি ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যেতে দেখা যায় তাঁদের। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতেও শোনা যায়। পরে পুলিশ সদস্যদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...