• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২ পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল বরগুনায় কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন

দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশে প্রথমবারের মতো চার লেনের সাইকেল ট্র্যাক চালু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেই সাইকেল চালিয়ে ট্র্যাকটির উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় তিনি সারাদেশে সাইকেল ট্র্যাক নির্মাণ এবং সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রাখার আহ্বান জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে। সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

জানা গেছে, সাইকেল ট্র্যাকটির দুই পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড। পাশাপাশি রয়েছে হাঁটার জন্য ওয়াকওয়ে।

তরুণদের মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ তৈরি, শরীরচর্চার সুযোগ বাড়ানো এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাইকেল ব্যবহারের মাধ্যমে জ্বালানি খরচ কমানোর পাশাপাশি যানজট ও পরিবেশদূষণ কমাতেও এ ধরনের ট্র্যাক ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...