• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল বরগুনায় কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত আজ বিশ্ব ডিম দিবস ৬৪ জেলায় পুলিশে নিয়োগ, আবেদন শুরু ১৩ অক্টোবর শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবা ও সৎমাকে গ্রেফতার

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মৌতা বাড়ি নামক এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলচালক  সৌদিপ্রবাসী আল আমিন ও আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত্যু ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হৃদয়কে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে  সৌদিপ্রবাসী আল আমিন ও হৃদয় মোটরসাইকেলে করে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। মৌতাবাড়ি এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়, যার ফলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়কে সেখানে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই আল আমিনের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরে তার মরদেহ শাহরাস্তি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আল আমিনের চাচাতো ভাই বাহারউদ্দিন জানিয়েছেন, মেয়ের জন্মদিনের কেক কিনতে আল আমিন হাজীগঞ্জে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় তার মৃত্যু ঘটে। আগামী রবিবার তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

শাহরাস্তি থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...