• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার মরদেহ সামনে রেখে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, দাফন করলেন এলাকাবাসী কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘ভোল পোয়া’, ১১ হাজার টাকায় বিক্রি বরিশালে শিক্ষার্থীদের শপথ পড়ালেন জেলা প্রশাসক লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত রংপুরে ৪ হত্যা, ঘটনাস্থলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশালে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বাস চলাচল বন্ধ উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দাওয়াত খেতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেলিম সরকার। কিন্তু আত্মীয়ের বাড়িতে আর পৌঁছানো হয়নি তাদের। পথে পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চোখের সামনে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো স্ত্রী ও তার ৯ বছরের মেয়ে।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারে স্ত্রী সম্পা বেগম (৩৫)ও তার মেয়ে নুছাইফা। এ ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম সরকার সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। দায়ী ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...