• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাগেরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড ‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেফতার ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
ভোলার লালমোহন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও গাঁজা সেবনে ব্যবহৃত রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা। এ সময় সন্দেহজনক ওই এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ও অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুত করা প্রায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং গাঁজা সেবনে ব্যবহৃত প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় অসাধু ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...