• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাগেরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড ‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেফতার ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে তাকে এই সাজা দেন। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তি অভিযুক্তের স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। বারবার অনুরোধ করার পরও তিনি ছবিগুলো সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি হত্যার পরিকল্পনা করেন। কর্মস্থলে নিহত ব্যক্তি অবস্থান করছেন নিশ্চিত হওয়ার পর তিনি ছুরি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন।

পরে ওই ব্যক্তি বাইরে বের হলে অভিযুক্ত তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই বা পরে তার মৃত্যু হয়।

আদালতে অভিযুক্ত ব্যক্তি হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার তার বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন। পরে সেই ছবি ফেসবুকে প্রকাশ করেন।

অভিযুক্তের দাবি, ছবিগুলো নিয়ে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করলে তিনি বন্ধুকে সেগুলো মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু বন্ধু তা না করে আরও ছবি প্রকাশ করেন। এতে তার ও স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়।

এই বিরোধ থেকেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে আদালতে জানান অভিযুক্ত ব্যক্তি।

সব পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...