• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাগেরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড ‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেফতার ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বরিশালে শিক্ষার্থীদের শপথ পড়ালেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সোমবার (২৪ আগষ্ট) দুপুরে গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল এন্ড কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচী শুরুর পূর্বে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি (জেলা প্রশাসক) শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসকের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, প্রভাষক রাজা রাম সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...