• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিকদের উপর হামলা মামলার তীব্র নিন্দা: বিটিএমএ’র

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা এবং বরিশালের আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করে পুলিশের মিথ‍্যা মামলা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিএমএর সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সদস্যরা এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

প্রসঙ্গতঃ শুক্রবার রাতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সৈকত হোটেলের সামনে দৈনিক দেশ রূপান্তরের স্থানীয় প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে বেদম মারধোর করে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে করা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে দুই সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...