• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দিপীকা পাডুকোন ও রণবীর সিং।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শনিবার একটি যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের আগমনের কথা ঘোষণা করেন রণবীর-দিপীকা।

সেই পোস্টে নিজেদের দ্বিতীয় সন্তান- এক কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত একটি ছবিতে এক ছোট্ট শিশুর পায়ের ছাপ ছিল এবং তার নিচে রণবীর, দীপিকা ও দুয়ার নাম ছিল। সঙ্গে লিখা ছিল ১৯/৯/২০২৬ তারিখটি। পায়ের ছাপের ওপর লেখা ছিল ‘ওয়েলকাম বেবি গার্ল’।

শুক্রবার সিদ্ধিবিনায়কে দেখা গিয়েছিলে সস্ত্রীক রণবীরকে। সেই ঘটনার ছোট ছোট ভিডিওর দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম প্রেগন্যান্সির সময়ও হাসপাতালে ভর্তির আগে সিদ্ধিবিনায়ক দর্শন করেছিলেন দীপবীর। সেই হিসেবেই দুইয়ে দুইয়ে চার করেছিল অনুরাগীরা। শনিবার বিকাল হতেই সেই ভাবনা বাস্তবায়িত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...