• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড সরকারকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪ যুবদল নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ, গোপালগঞ্জ এড়িয়ে চলাচলের সিদ্ধান্ত কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

সরকারকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন শ্রমিকরা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বোর্ডবাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

এদিকে, দুপুর ২টার দিকে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে কয়েকশ পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন মিছিল করেন।

তা ছাড়া, বিকেল ৫টার দিকে গাজীপুরের সালনা এলাকায় পোশাকশ্রমিকরা একটি আনন্দ মিছিল বের করেন।

এ সময়, শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানান এবং এ সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। যেসব শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দেশের শিল্পকারখানায় উৎপাদন চলমান রয়েছে, সেই শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে কিছু কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিকদেরই বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, শিল্পকারখানায় ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন সচল রেখে শ্রমিক-মালিকের সমন্বয়ে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...