• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড সরকারকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪ যুবদল নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ, গোপালগঞ্জ এড়িয়ে চলাচলের সিদ্ধান্ত কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে মহাসড়কে মিছিল করে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। পরে তাদের ধাওয়া করে চারজনকে আটক করে মহিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল সংঘটিত হওয়ার পরপরই নেমে আসে শত শত বিএনপি নেতাকর্মী। নাশকতার বিরুদ্ধে এবং আওয়ামী তৎপরতা প্রতিরোধ করতে মহিপুর সদরে এবং সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেয় তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার কালবেলাকে বলেন, একটি মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের আটকে অভিযান চলছে। মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...