• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড সরকারকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪ যুবদল নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ, গোপালগঞ্জ এড়িয়ে চলাচলের সিদ্ধান্ত কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনা শহরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ​এ ঘটনার পর ওই মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারী ও তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে শহরের আবদুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক (আবদুল হামিদ সড়ক) হয়ে শহীদ চত্বর (ট্রাফিক মোড়) ঘুরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে মিছিল লক্ষ্য করে একটি ককটেল ছোঁড়া হয়।

​ঘটনার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের ফটক আটকে দিয়ে পুলিশে খবর দেন। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের তৃতীয় তলা থেকে চারজনকে আটক করে।

​এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে আমাদের মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আসতেই ওপর থেকে ককটেল হামলা চালানো হয়। আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি হামলাকারীরা মার্কেটের ভেতরেই আছে। পরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে প্রশাসনকে খবর দিলে পুলিশ চারজনকে আটক করে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’

​এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ছাত্রদল নেতাকর্মীদের খবরের ভিত্তিতে মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...