• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ ‘৫ লাখ টাকার কম হবে না-ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল শিক্ষক দিবসের ব্যানারে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে সেবা দিচ্ছেন কর্মকর্তারা আদালতে অনুপস্থিতির দায়ে প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ খুলনায় ছেলেকে খুনের পর এবার বাবাকে গুলি করে হত্যা শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

রংপুরের প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ইমরান হক স্বাধীন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতার ইমরান হক স্বাধীন রংপুর সিটি করপোরেশনের বাহারকাছনা দাওয়াইটারী এলাকার জহুরুল হক বাবলুর ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২০ সালে ভুক্তভোগী এক কিশোরীর সঙ্গে সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমরান হক স্বাধীন। এরপর বিয়ের প্রলোভনে ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক এবং অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই ছবি ও ভিডিও দেখিয়ে প্রেমের নাটক করে দীর্ঘ চার বছর একাধিক দিন ওই মেয়েকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই মেয়ের কাছে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে নেন। পরে মেয়েটি তাকে বিয়ে করার চাপ দিলে ইমরান যোগাযোগ বন্ধ করে দেন।

ইমরানের প্রতারণার বিষয়টি বুঝতে পারে মেয়েটি। পরে গতবছর পারিবারিকভাবে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের প্রায় একবছর পর গত ৫ সেপ্টেম্বর ইমরান তার কাছে থাকা শারীরিক সর্ম্পকের সেই অন্তরঙ্গ ভিডিওগুলো মেয়েটির পরিচিত এক ছেলে বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন। পরে সেই ভিডিওগুলোর বিষয়টি নিয়ে ভুক্তভোগী মেয়ে ও তার স্বামীর সঙ্গে আলোচনা করেন সেই বন্ধু।

এরপর ভুক্তভোগী মেয়েটির স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ভিডিওগুলো পাঠানো হয়।

এ বিষয়ে ওসি অশোক চৌহান আরও বলেন, এ ঘটনায় শনিবার দিনগত রাতে ওই নারী বাদী হয়ে ইমরান হক স্বাধীনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে রোববার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ইমরান হক স্বাধীনকে গ্রেফতার করে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা মোবাইল ফোনটিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...