• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের এক আসরে একাধিক ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করল টাইগ্রেসরা।

শনিবার ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রানেই থেমে যায় পাকিস্তান।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেই পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি ৩৮ বলে ৩৬ রান করে দলকে স্থিতি এনে দেন।

তবে দিনের সেরা পারফরম্যান্স আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। সাত নম্বরে নেমে মাত্র ২২ বলে ৫ চারসহ অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসেই লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে পাকিস্তান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে চাপে পড়ে তারা। ইনিংসের প্রথম ওভারেই মেইডেন করেন পেসার মারুফা আক্তার, যা পাকিস্তানের ব্যাটারদের ওপর চাপ তৈরি করে।

অষ্টম ওভারে নাহিদা আক্তার ৪৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে দিলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এরপর স্পিনার রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার মিতব্যয়ী বোলিং পাকিস্তানের রান তোলার গতি আরও কমিয়ে দেয়।

প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকায় শেষদিকে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। ফলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা এবং শেষ পর্যন্ত ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল নিগার সুলতানা জ্যোতির দল। একই সঙ্গে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে একাধিক ম্যাচ জয়ের নজির গড়ল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...