• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বরিশাল প্রেসক্লাবের আধুনিকায়নে উদ্যোগী বিসিসি প্রশাসক শিরীন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবকে আরও আধুনিকায়ন ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি পেশাদার গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী এই সংগঠনটির অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) প্রশাসকের নির্দেশে বরিশাল প্রেসক্লাব ভবন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের একদল প্রকৌশলী।

সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) ইবরাজ হোসেন আকিব এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. জোবায়ের হোসেন প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভবনের বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যবেক্ষণ এবং সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য দিকগুলো যাচাই করেন। পাশাপাশি ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব আধুনিকায়ন এবং সংস্কার বিষয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় বরিশাল প্রেসক্লাবের সভাপতি, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, ক্রীড়া সম্পাদক খান রুবেল, কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য মঈনুল ইসলাম সবুজ, সদস্য মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, সহযোগী সদস্য আল মামুন, ফাহিম ফিরোজ প্রমুখ।

সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বিসিসি প্রশাসকের মতামতের ভিত্তিতে ভবনের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় সংস্কার কাজ এবং আধুনিক সুবিধা সংযোজনের বিষয়ে প্রকৌশলীদের অবহিত করেন। সিটি করপোরেশনের প্রকৌশলীরা সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বরিশাল প্রেসক্লাব দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং সাবেক মেয়র আহসান হাবিব কামালের হাত ধরে এই ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন হয়।

বিসিসি’র প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের হাত ধরে- দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাংবাদিকদের জন্য আরও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...