• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বরিশালে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ জুলাই) উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রবিবার নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।  একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...