• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সচিনের আরও এক রেকর্ড ভাঙলেন কোহলি কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা জামিনে বের হওয়ার একমাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবাকে হত্যার পর থানায় এসে ছেলের আত্মসমর্পণ বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার প্রধান আসামি গ্রেপ্তার শাহবাগে নিয়োগ বঞ্চিতরা, সচিবালয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল বাউফলে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাত

বরিশালে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের গলির একটি ভবনে চলছিল বৈঠক। বাইরে থেকে কিছু বুঝে ওঠার আগেই সেখানে হাজির হয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশের দল। ভবনের ভেতর থেকে একে একে বের করে আনা হয় ১২ জনকে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরের ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আর্শেদ কন্ট্রাক্টর গলির সিফাত (২২), কলেজ অ্যাভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ি এলাকার ইয়াসিন আরাফাত (৩০), একই এলাকার রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচর এলাকার নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম ও মেহেন্দিগঞ্জের রাজিব চন্দ্র দাস।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, ‘হালিমা খাতুন স্কুলের পাশের একটি ভবনে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নাশকতার পরিকল্পনা করছেন এমন তথ্যের ভিত্তিতে ডিবি ও কোতোয়ালি থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেখান থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন যাচাই করা হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন পদধারী নেতা রয়েছেন। পুলিশের ধারণা, বৈঠকের আড়ালে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...