• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুরি পেটায় এক যুবককে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে শাকিল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহজাহান পন্ডিতের ছেলে। এ ঘটনায় ঘাতক সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ। সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, জালিরচর গ্রামের পন্ডিত বাড়ির সামনে পুরাতন কাচারী ঘরে বসে লুডু খেলছিল শাকিল ও তার বন্ধু সাইফুল।

খেলার একপর্যায়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতাবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, নিহত শাকিল ও সাইফুল দুইজনে বন্ধু। তাঁরা দুইজনেই মাদকের সাথে সম্পৃক্ত ছিলো।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল মারা গেছেন। নিহতের মাথা এবং শরীরে গুরুত্বর আঘাত এবং জখম ছিল।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে বলে ওসি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...