• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন বেতন পুনর্বিন্যাসের লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

রোববার (১ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বিবেচনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত নিম্নতম মজুরি বোর্ড মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দ্রুততম সময়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোর্ডের সুপারিশ এবং সব পক্ষের সঙ্গে পর্যালোচনার ভিত্তিতে শিগগিরই তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...