• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নভেম্বর মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নভেম্বর মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে আগের নির্ধারিত দামেই বিক্রি হবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পত্র অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের এ দাম নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে নভেম্বর মাসের জন্যও ওই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...