• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল সরকার বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় এলপিজির নতুন দর ঘোষণা, কোন সিলিন্ডারে কত বাড়ল মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের, মায়ের বুকফাটা আর্তনাদ নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামী পলাতক ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত বরিশালে এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই

নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামী পলাতক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এক মাস আগে তাদের বিয়ে হয়। মারুফা ছিলেন কুদ্দুসের তৃতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। রবিবার রাতেও তিনি মারুফার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার সকালে ঘরের ভেতর থেকে মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা খোঁজ নিতে যান। একপর্যায়ে মুঠোফোনের রিংটোন শুনে ঘরে প্রবেশ করে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...