• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের, মায়ের বুকফাটা আর্তনাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মায়ের সঙ্গে চিকিৎসকের কাছে গিয়েছিল ১০ বছরের শিশু মিনহা। চিকিৎসা শেষে নানাবাড়িতে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে মেয়ের এমন মৃত্যুতে ভেঙে পড়েন মা জুলেখা আক্তার। সন্তানের নিথর দেহের পাশে বসে তাঁর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার জুলেখা আক্তারের মেয়ে। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।

পরিবার সূত্রে জানা যায়, মিনহা তার মা, জমজ বোন ও নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে মা দুই মেয়েকে নিয়ে দেবিদ্বার উপজেলা সদরের একটি হাসপাতালে যান। চিকিৎসা শেষে তাঁরা অটোরিকশায় করে নানাবাড়িতে ফিরছিলেন।

পথে ছোট শালঘর এলাকায় অটোরিকশা থেকে নামার পর পরিবারের অন্য সদস্যরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় মিনহা একাই মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মেয়ের মরদেহের পাশে বসে বিলাপ করতে থাকেন মা জুলেখা আক্তার। তাঁর আহাজারিতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে মিরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...