• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

পুকুরে ভাসছিল ছেলের লাশ, গভীর ঘুমে ছিলেন মা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মুরছালিন নামে (১ বছর ৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে গভীর ঘুমে ছিলেন শিশুটির মা। ওই সময় শিশুটি পানিতে ডুবে মৃত্যুর পর পুকুরে ভাসছিল।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মুরছালিন গুয়াবাড়িয়া গ্রামের প্রবাসী মো. জুবায়েরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মুরছালিনের নানা বাজারে ছিলেন এবং নানি কুরআন শরিফ তেলাওয়াত করছিলেন। এ সময় শিশুটির মা গভীর ঘুমে ছিলেন। পরে ঘুম থেকে উঠে সন্তানকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে মুরছালিনকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু মো. মোস্তফা কামাল বলেন, মুরছালিনের মা গভীর ঘুমে থাকায় ছেলের বাইরে যাওয়ার বিষয়টি টের পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

হিজলা থানার ওসি মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ সুরতহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...