• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

বরিশালে রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে সরকারি বনায়নের দুইটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর সরকিল গ্রামের।

খবরপেয়ে শনিবার (৮ আগস্ট) সকালে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, চর-সরিকল-হোসনাবাদ রোডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় সামাজিক বনায়নের দুইটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গাছ কেটে নেওয়ার পর গাছের গোড়ায় কাদা মেখে দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারনে গাছের গোড়ার কাঁদা সরে যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। কেটে নেওয়া গাছ দুইটির আনুমানিক মূল্য প্রায় অর্ধলাখ টাকার অধিক।

স্থানীয়দের ধারনা গত দু’ একদিন আগে বৃষ্টির মধ্যে রাতের যেকোন সময় গাছ দুইটি কেটে নেওয়া হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে গাছ কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...