• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী-গাবুরা (বিজি) কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মাছুম বিল্লাহ।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সুত্রে জানা গেছে, বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচণ্ডিপুর বন বিবিতলা গ্রামের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ‘রুমা’ (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে মাছুম বিল্লাহর কাছে প্রাইভেট পড়ত। সেই সুযোগে শিক্ষক বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে কৌশলে ওই ছাত্রীকে বিয়ে করেন বলে অভিযোগ।

ভুক্তভোগীর বাবা ‘রতন’ (ছদ্মনাম) বলেন, আমি বা আমার পরিবার আগে থেকে কিছু বুঝতে পারিনি। মাছুমের স্ত্রী বিষয়টি জানালে আমরা নিশ্চিত হই। এমন ঘটনায় আমি নিজেই মর্মাহত, মানসম্মান সবশেষ। তাকে ফেরানোর চেষ্টা করছি। বিয়ে হয়েছে কিনা বা ভূক্তভোগী ছাত্রী ধর্মান্তরিত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, শুনেছি হয়েছে, তবে এখনো কাগজপত্র হাতে পাইনি। আগে ছাটকাট করে নেই, তারপর আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ মাছুম বিল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিজি কলেজ অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, বিষয়টি নিয়ে আমি বেশ বিব্রত। গত দু’দিন আগে ঐ শিক্ষককের স্ত্রী আমাকে বিষয়টি জানান। একজন শিক্ষক এমন কাজ করলে কি ধরনের ব্যবস্থা নেয়া হয় এমন প্রশ্ন উত্তরে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ হিসেবে তাকে সর্বোচ্চ পর্যায়ে বোঝানো হবে। যদি তিনি অমান্য করেন তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ঘটনাটি আমার অজানা, এধরনের কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষককের এমন ঘটনায় হতবাক শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের দাবি কলেজের পরিবেশ সংকটাপন্ন হওয়ার আগে ঐ শিক্ষককে বহিস্কার করা হোক। নাহলে নতুন শিক্ষার্থী ভর্তি ও পুরাতন টিকিয়ে রাখা কষ্টকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...