• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মারা গেছেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মাতিয়া বানু শুকুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজন ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক টিংকু।

ফেসবুকে দেওয়া এক পোস্টে টিংকু লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেধাবী প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। আজ (বৃহস্পতিবার) রাত প্রায় ১২টার দিকে শেষ মুহূর্তে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করার পর সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।’

দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতার সঙ্গে লড়াই করছিলেন মাতিয়া বানু শুকু। গত বছরের অক্টোবরে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তাঁর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরাও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...