• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরের পীরগঞ্জে গোপনে এক গৃহবধূর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে সৈকত আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সৈকত ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে সৈকতের পারিবারিক সম্পর্ক রয়েছে। প্রায় পাঁচ মাস আগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ বাড়ির গোসলখানায় গোসল করতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে তাঁর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন সৈকত।

অভিযোগে বলা হয়, একই দিন সন্ধ্যা ৭টার দিকে সৈকত ওই গৃহবধূর বাড়ির সামনে গিয়ে ধারণ করা ভিডিওটি তাঁকে দেখান। ভিডিও মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৈকত আলীকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...