• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম

সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সবজি ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় ইন্তাজুল হক (৪৫) নামে ওই ব্যবসায়ী রক্তাক্ত আহত হয়। তার আত্মচিৎকারে ছুটে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাংনীর টেংরামারী-মাইলমারী সড়কের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ইন্তাজুল হক উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইসহাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্তাজুল হক তেঁতুলবাড়িয়া এলাকায় কাঁচামাল বিক্রির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে টেংরামারী মাঠ ও মাইলমারী মাঠের মাঝামাঝি পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে জিম্মি করে তার কাছে থাকা ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে আঘাত করে পালিয়ে যায় তারা। এতে তার মাথা ও হাতে আঘাত লাগে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করাসহ ও আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...