মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সবজি ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় ইন্তাজুল হক (৪৫) নামে ওই ব্যবসায়ী রক্তাক্ত আহত হয়। তার আত্মচিৎকারে ছুটে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাংনীর টেংরামারী-মাইলমারী সড়কের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ইন্তাজুল হক উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইসহাকের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করাসহ ও আটকের চেষ্টা চলছে।