• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

আদালত প্রাঙ্গনে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে যা বললেন পরীমনি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আইনি জটিলতা আর বিতর্কের বেড়াজাল যেন কিছুতেই কাটছে না চিত্রনায়িকা পরীমনির। মাদক মামলা থেকে শুরু করে নানা অভিযোগের বেড়াজালে প্রায়ই তাকে আদালতের চত্বরে দেখা যায়। সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে অভিনেত্রীর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তপ্ত পরিস্থিতির রেশ এখনো কাটেনি। আর এই ইস্যুতেই এবার নিজের ব্যাখ্যা তুলে ধরলেন পরীমনি।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান পরীমনি। আদালতে আসার পর জানতে পারেন যে মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

এরপর সিএমএম আদালতে হাজির হন এই চিত্রনায়িকা। সবকিছু বিবেচনা করে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেন।

শুনানি শেষে আদালত চত্বরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই অভিনেত্রী সম্প্রতি আলোচিত সেই মারামারি ও বাগ্বিতণ্ডার ঘটনার পুরো বিষয়টি ব্যাখ্যা করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এভাবে যে—আমি কিন্তু সাংবাদিক! তার মানে কী দাঁড়াল?’

নিজের পক্ষে সাফাই গাওয়ার সুরে অভিনেত্রী আরও যোগ করেন, ‘তখন তো আমি হিট মোমেন্টে ছিলাম; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর এক ব্যবসায়ীকে মারধরের মামলার হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ওই সাংবাদিককে তিনি টেনে নেন এবং মারধর করেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।

অন্যদিকে ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় র‍্যাবের অভিযানের পর থেকেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলে আসছে। সেই মামলার আইনি লড়াইয়ের পাশাপাশি এখন এই নতুন বিতর্কও বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...