• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হোটেলের কক্ষে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার পরিচালক মো. ইকবাল। তিনি জানান, সোহেল খানের মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। তার লাশ ঢাকায় আনা হচ্ছে। পরে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়িতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হবে তাকে।

হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) সিনেমাটিতে তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি।

পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান শুটিং ইউনিটের এক সদস্য। সেখানে সোহেল খানকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন তিনি। কিন্তু কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনয়গুণে নাটক ও সিনেমার দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন সোহেল খান। বিশেষ করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার। এরপর নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন সোহেল খান। সাবলীল অভিনয়, সংলাপ উপস্থাপন ও হাস্যরসাত্মক অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

নাটকের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করেছেন সোহেল খান। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

সবশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটিতে গ্যারেজ মালিকের চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...