• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পাহাড়া বসিয়েছে উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল থেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির নির্দেশনায় এই কার্যক্রম শুরু করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

জানা গেছে, বুধবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আসতে পারে এমন খবরে সীমান্ত এলাকা পরিদর্শন ও উপজেলা নেতৃবৃন্দের কার্যক্রম দেখতে আসেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

এসময় সঙ্গে ছিলেন কসবা বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক পৌর বিএনপি সভাপতি আশরাফ আলী, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা শহিদুল খা, সাদ্দাম হোসেন প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্ত পয়েন্টগুলোতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থান করতে বলা হয়েছে। যেন এই পয়েন্টগুলোতে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা অনুপ্রবেশ করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...