• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

‘তুমি যেখানেই আছ, বাংলোয় চলে আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনির একটি কথোপকথনের অডিও ফাঁস হয়েছে।

ফোনালাপের একপর্যায়ে ওই নারীকে বারবার নিজের বাংলোয় আসার বিষয়ে বলতে শোনা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর কথোপকোথনের বিষয়টি ছড়িয়ে পড়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে অডিওটি ও অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন অভিযুক্ত ওসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দাগনভূঞা পৌর যুবমহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি জামিনে মুক্তি পান। সম্প্রতি তার সঙ্গে ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম নোমানের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো

ওসি বলেন, ‘বাসা থেকে বের তো হবে না সারা রাত মন খারাপ করবে। বের হয়ে একটু দূরে গিয়ে একটা সিএনজিতে উঠবে। একশত টাকা নেবে। বাজার থেকে আসলে একশ টাকা দিলে হবে। থানার দিকে ঢুকে মসজিদের দিকে একটা রাস্তা আছে সেটা দিয়ে সোজা আমার বাসা।’

একপর্যায়ে ওসিকে যুব মহিলা লীগ নেত্রী ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি বলেন, ‘আমি বুঝি তোমার আঙ্কেল। আহারে কথায় কথায় এতো বুজুরগী করতেছ কেন? তুমি হলে একটা ম্যাডাম মানুষ। যেটা তোমার বেস্ট জার্নি হয় যত টাকা নেয় সেইরকম একটা গাড়ি রিজার্ভ করো। কোনো সমস্যা নাই। ওসি ঠিক, সব ঠিক। কীসের সমস্যা। যেখান থেকে আসো, দাগনভূঞায় ঢুকে সোজা আমার বাংলোতে চলে আসবা। আচ্ছা আমি গুগল ম্যাপে দেখি চৌদ্দগ্রাম থেকে আসতে কত মিনিট লাগে। তুমি বের হয়ে আমাকে ফোন দেবে। আচ্ছা আসো।’

যুব মহিলা লীগ নেত্রী সনি বলেন, ‘আমি বাসায় নেই। আপনি ভিডিও কল দিয়ে দেখেন। আঙ্কেল আপনি বিশ্বাস করেন। তাহলে একটা গাড়ি নিয়ে নেব কিনা? হ্যাঁ গাড়ি তো নেবে। আমি রামানান্দপুর নেই। কী বলেন আমি ম্যাডাম মানুষ। আবার কোনো সমস্যায় পড়ে যাব নাকি? একদম বিশ্বাস করেন আমি বাড়ি থেকে বের হয়ে অটো নিয়ে চৌদ্দগ্রাম থেকে মিয়াবাজার থেকে গাড়ি নিয়ে আসতে হবে। আচ্ছা আমি ম্যাসেজ দেব।’

‘তোমাকে শুধু একটা কথা বলি এখন দুনিয়া একদিকে। তুমি আসলে তোমাকে এই কথাটা বলাতাম। আর তুমি যদি মনে করো যে এখানে রাজনীতি টাকা-পয়সা এটা চিন্তা করার সুযোগ নেই। সবকিছুর বাইরে চিন্তা করতে পারলে আমার সাথে যোগাযোগ রাখবে। এর বাইরে দরকার নেই। না হলে তোমার জন্য যতটুকু ক্ষতি আমার জন্য এর চাইতে বেশি ক্ষতি। আমি এই জন্য ক্ষমা প্রার্থী।’

পররে তাসকিরা অমিন সনি বলেন, ‘আপনি তুহিনকে কিছু বলেন না কেন? তুহিন সবসময় আপুর কাছে টাকা চাইতেছে। ২ লাখ টাকা থানায় দিয়েছি। জামিনে টাকা গেছে। তুহিন আমার বোনকে হুমকি-ধমকি দিচ্ছে। আমি অসুস্থ, এখন কুমিল্লায় আছি।’

ওসি বলেন, ‘ওইদিন যে তাহসিফের সঙ্গে কথা হয়েছে সেটা তার আব্বু জানে। এজন্য তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি। তার আব্বু বলেন ছেলেরে তো ফোন দেন ভালোই তো কথাবার্তা হয়। হোয়াটসঅ্যাপ ডাবল হয়ে কিনা। তুমি কারো সঙ্গে কথা বল কিনা। তোমার নাম্বার হয়তো ওখানে এড করা আছে। তুহিনকে নিয়ে আমি মুসিবতে আছি। এখন থেকে স্টপ ফুলস্টপ হয়ে যাবে। আমি এখনই তাকে কল দিচ্ছি। আচ্ছা তুমি লাইনে থাকো আমি তাকে কল দিচ্ছি ওইটা অফ হয়ে যাবে। এতো কিছুর বিনিময়ে আমাকে লজ্জা দেওয়ার জন্য ফোন দিয়েছ।’

নেত্রী সনি বলেন, ‘আপনারা যদি আমার কাছে টাকা চান তাহলে আমি কিডনি বিক্রি করে হলেও টাকা দেব। আমি ফোন বন্ধ করতে বাধ্য হয়েছি। আমি মামলা খেলাম। একজন ক্রিমিনাল পারভেজ কীভাবে আপনাকে ফোন করে। ওখানে পারভেজ কীভাবে যায়। তুহিন কীভাবে ওখানে যায়। থানায় আমার বোনকে মারতে গেল তুহিন।’

নেত্রী সনি আরও বলেন, ‘পারভেজ আমার বোনকে ফোনে গালিগালাজ করল। আমি বারবার জিডি ও থানায় মামলা দিয়েছি কেন তাকে অ্যারেস্ট করেননি। আমি দাগনভূঞা থানায় একবার নয় বারবার গেছি। তাকে কেন আপনারা কিছু বলেন না? জিডি ও অভিযোগ করার পরও তাকে পুলিশ গ্রেপ্তার করেনি। অথচ আমার ফোন নিয়ে গেছে। আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। আমাকে জেলে ঢুকিয়ে দেন। আমার মাথা ঠিক নেই। পারভেজ কীভাবে ফটিক মিয়ার আশ্রয়ে থাকে।’

ওসি আরও বলেন, ‘তোমাকে ঢোকাই দেওয়া অল্প ক্ষতি কিন্তু আমার বড় ধরনের ক্ষতি। মানুষের দিল ধর্ম বলে একটা কথা আছে। বরং তোমাকে বলেছি তুমি আসলে যেন আলো বাতাসও যেন না জানে। এটা আমার জন্য ক্ষতি। আমার জন্য লাইফের ক্ষতি।’

ওসি বলেন, ‘পারভেজ তাকে ফোন করেছে। এজন্য তোমার সঙ্গে কথা বলতে চাইছি। আমার নাম্বার ডিলিট করে চিন্তা করো। আপনি তাহসিফকে ফোন করে বলেছেন আমি যে ২ লাখ টাকা নিয়েছি কাউকে বলিও না।’

দাগনভূঞার স্থায়ী বাসিন্দা মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ‘যেখানে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুস্থানের পরে পুলিশ বিতর্কিত হয়ে পড়েন সেখানে আবার এখন ফোনালাপ ফাঁস ও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রীর সাথে গোপনীয় ফোনালাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিষয়টি জানতে অভিযোগ অস্বীকার করে দাগনভূঞা থানার ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম নোমান কালবেলাকে বলেন, ‘ওই আসামিকে গ্রেপ্তার করে সন্ত্রাস দমন আইনে চালান করা হয়। সে জামিনে বের হয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে এসব করছে।’

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ কালবেলাকে বলেন, ‘বিষয়টি ফ্যাক্ট চেকিংএ দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেকিং হয়ে আসলে ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সিরিয়াসলি দেখা হচ্ছে। অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...