• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরেছে পরিবহন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বেপরোয়াগতির পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পরেছে।

ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর নামক এলাকায়।

এ ঘটনায় নারী-পুরুষসহ কমবেশি সকলেই আহত হয়েছেন। গুরুত্বর আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, যমুনা লাইন পরিবহনের একটি বাস ৩০ জন যাত্রী নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাত বারোটার দিকে দ্রুতগতিতে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পরে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মোহসিন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...