• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাগেরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড ‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেফতার ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর পিছিয়ে গেল মেডিকেল ভর্তি পরীক্ষা

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...