• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তার নির্বাচনি এলাকা ভোলার লালমোহনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যার পর বিএনপি আনন্দ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভায় মিলিত হন।

এ সময় লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, জহিরুল ইসলাম সুমন, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চৌরাস্তায় বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তার সততা ও দক্ষতা দিয়ে প্রমাণ করলেন তিনি দেশের একজন সম্পদ। এমন নেতার অনুসারী হয়ে আমরা গর্বিত। আজ ভোলাবাসীও গর্বিত। লালমোহন উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রিয় নেতার জন্য লালগোলাপ শুভেচ্ছা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...