• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে, বরিশালে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভগবান শ্রীরামচন্দের অবমাননা এবং গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ডাকে আজ শনিবার (২০- জুন -২০২৬) দেশ জুরে আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিলে থেকে অবিলম্বে ধর্ম অবমাননাকারীদের আইনের আওতায় এনে কঠোর শান্তির দাবি জানানো হয়েছে।

পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,কেন্দ্রীয় কমিটির নিদেশনায়, সারাদেশে এই মানববন্ধনের এই কর্মসুচি সহযোগিতা করে। এর সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর। এরপরে দেশজুরে সমাবেশ থেকে অভিন্ন সুরে উচ্চারিত হয়।

মানববন্ধনে বক্তারা এই- দেশমাটি এই মটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীদের সবার সমান অধিকার। ধর্ম অবমাননা সব সম্প্রদায়কে মর্মাহত করে, সব মানুষ কষ্ট পায়। এই বোধটুকু ধর্ম নির্বিশেষে সব মানুষকে অনুধাবন করতে হবে। অনুধাবন ব্যর্থতা বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করে। নেতৃবৃন্দ সম্প্রতিকালে ভগবান শ্রীরামচন্দের প্রতি অবমাননায় যে নজির স্থাপনা হয়েছে, মন্দির ভেঙ্গে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্তা গ্রহন করে, সব ধর্ম সমান এই বিশ্বাসের প্রতি আস্তা প্রদর্শনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সর্ব শেষ একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...