• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ বছরের কার্যকরী কমিটিতে সভাপতি হয়েছেন সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ।

শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের জেষ্ঠ সদস্য মো: জাকির হোসেন।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদকর্মীদের নিজেদের মধ্যে বিভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন বক্তরা।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সকালের সময়ের ব্যুরো প্রধান এম জহির সহ-সভাপতি, সুপ্রভাত ঢাকা ও জি এস নিউজ এর ব্যুরো প্রধান এম সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ কোষাধ্যক্ষ, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল সাংগঠনিক সম্পাদক, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান দপ্তর সম্পাদক, চ্যানেল ওয়ানের বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল পাঠাগার সম্পাদক, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন প্রচার সম্পাদক।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশের ব্যুরো প্রধান ও জি টিভির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন, দৈনিক জনকণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, যুগান্তরের ব্যুরো রিপোর্টার নাসির উদ্দিন এবং একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।

সভায় বরিশাল সাংবাদিক ফোরামের সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বরিশালের সাংবাদিকদের স্বার্থে সংগঠনকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...