• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বরিশাল বোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছে ৭৯ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। অনেকের ফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১৭ হাজার ২৮৩ এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

তিনি জানান, পুনঃনিরীক্ষণে ৭৯ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন ও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।

উল্লেখ্য, গত ১০ আগস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছে ২৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...