• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবির জগন্নাথ হল থেকে থেকে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল ছাত্রদল দলের নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার পেল যে নম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৮৪, কমেছে জিপিএ-৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। তাছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণাকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা এই তথ্য জানান।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...