• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এর উদ্যোগে আজ শনিবার বেলা ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গনতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি কারো সাথে আপোষ করেননি। এসময় নেতাকর্মীরা মুরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভাশেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দলিয় কার্যালয়ে কোরআন খতম দেয়া হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...