• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বরিশালে সাতদিনেও নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা জীবন নেছা হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ বিভাগের ছাত্র নাজমুল হাসান (১৪) নিখোঁজ হওয়ার সাতদিনেও সন্ধান মেলেনি। একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মা এখন পাগল প্রায়।

নিখোঁজের ঘটনায় উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে নিখোঁজ ছাত্র নাজমুল হাসানের বাবা গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের বাসিন্দা রিপন হাওলাদার জানিয়েছেন, গত ১৫ আগস্ট সকাল দশটার দিকে মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন করে জানিয়েছেন নাজমুলকে মাদ্রাসায় পাওয়া যাচ্ছেনা।

এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও নিখোঁজ নামজুলের কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন, বিগত চার বছর পর্যন্ত নাজমুল ওই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে। বর্তমানে সে (নাজমুল) হিফজ বিভাগের ১০ পাড়ার ছাত্র।

নিখোঁজ একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার মা নাজমা বেগম এখন পাগল প্রায়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, থানায় সাধারণ ডায়েরী করার পর নিখোঁজ শিশুর সন্ধান পেতে পাশ্ববর্তী থানাগুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে নাজমুল হোসেনকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...