• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত দুই ঘণ্টার ব্যবধানে সিভিল সার্জনের বদলি আদেশ প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ ঢাকা মেডিকেলে ডাস্টবিনে মিলল নবজাতক কন্যাশিশুর মরদেহ সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা ডন বরিশালে পুলিশের অভিযানে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশ : তথ্যমন্ত্রী হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশালে পুলিশের অভিযানে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে। গতকাল শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘেরের মালিক সৈকত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন নগরের কাউনিয়া থানার পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান এবং ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে আব্দুর রহমান।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের সংখ্যা ১৪টি।

একই জায়গা থেকে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই তরুণ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। একটি ঘেরে রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র একসঙ্গে মজুত করার কারণ কী—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিৎ নাথ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় অস্ত্রসহ মেহেদী হাসান ও আব্দুর রহমানকে আটক করা সম্ভব হলেও সৈকত পালিয়ে যান।

সনজিৎ নাথ আরও বলেন, সৈকতকে এ ঘটনায় মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলো সেখানে কেন রাখা হয়েছিল এবং এগুলো কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...