• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর শ্রমিক বিক্ষোভের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বালুর নিচে পাওয়া গেলো লুঙ্গি প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

বরগুনায় ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মৃধা (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা। সুমন জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত ব্যক্তি।

ডিবি পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...