• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বাগেরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড ‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেফতার ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ৬

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর দশমিনায় কমিটি গঠনকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার রণগোপালদী ইউনিয়নে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রণগোপালদী বাজারে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মাইদুল ইসলাম, মিলন মাঝি, আবুল বশার, রেজাউল করিম, কবির মাঝি ও মারুফ হোসেনকে। তাদেরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত মাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩১ জুলাই মাইদুল ইসলামকে সভাপতি ও মামুন তালুকদারকে সাধারণ সম্পাদক করে রণগোপালদী ইউনিয়ন গণঅধিকার পরিষদের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। সোমবার নতুন কমিটির পরিচিতি সভা উপলক্ষে রণগোপালদী বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে যান গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময়  রণগোপালদী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক আহ্বায়ক মুছা মাঝির সমর্থকেরা হট্টগোল শুরু করেন। তারা নতুন কমিটি মেনে না নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে রণগোপালদী বাজারে আতঙ্ক ছড়িয়ে পরে।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন জানান, রণগোপালদী ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি স্থগিত করা হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দশমিনা থানার ওসি মো. অতিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...