• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ঝালকাঠিতে ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো: সোলায়মান রাফি’র অকাল মৃত্যুর প্রতিবাদে এবং ঘাতক বাস চালকের অবিলম্বে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির প্রভাতী ‘ক’ শাখার শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণির শত শত ছাত্র অংশ নেয়।
শিক্ষার্থীরা জানায়, সড়ক দুর্ঘটনায় তাদের অত্যন্ত মেধাবী ও প্রিয় সহপাঠী সোলায়মান রাফি অকালে প্রাণ হারিয়েছে। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং চালকের বেপরোয়া গাড়ি চালনার ফল। তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ঘাতক বাস চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসি) জোর দাবি জানায়। নিরাপদ সড়কের দাবিতে এবং আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়, সেজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ঘাতক বাস চালকের অবিলম্বে ফাঁসি চাই’ সংবলিত ব্যানার ও রাফির ছবি প্রদর্শন করে দীর্ঘক্ষণ স্লোগান দেয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় পথচারীরাও শিক্ষার্থীদের এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...