• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলবে টানা ৫ দিনের ছুটি গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান বরগুনার আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে অভিনেত্রী তানজিন তিশার আত্মসমর্পণ, বাড়ল জামিনের মেয়াদ

বরিশালে বাজার থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজার থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দশটার দিকে পোস্ট অফিস বাজারের দুলাল মোল্লার অটো রিকশার গ্যারেজের পাশ থেকে লাল রঙের কৌটাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত নয়টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাজারে টেপ দিয়ে মোড়ানো লাল রঙের একটি কৌটাসদৃশ বস্তু পরে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

স্থানীয় যুবদল নেতা মো. ইরান হোসেন বলেন, ককটেল সাদৃশ্য বস্তু পরে থাকার খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি এয়ারপোর্ট থানার পুলিশ বস্তুটি উদ্ধার করে একটি বালু ভর্তি পাত্রে করে থানায় নিয়ে যাচ্ছেন। এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর জানা যাবে এটি ককটেল নাকি অন্য কোনো বস্তু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...