• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

বরিশালে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ফল ব্যবসায়ী জালাল রাঢ়ীর ডিসিআরকৃত চান্দিনা ভিটি দখল করে বাঁশের বেড়া দিয়ে রাখার অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে।

এ ব্যাপারে ব্যবসায়ীর স্ত্রী সিমা বেগম বাদি হয়ে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়েজিদ সরদারকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্যবসায়ীর স্ত্রী সিমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী জালাল রাঢ়ী গত ১৫ বছর আগে উপজেলা ভ‚মি অফিস থেকে ডিসিআর (লিজ) নিয়ে মাহিলাড়া বাজারের একটি চান্দিনা ভিটিতে গোডাউন নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। সরকারি বিধিমোতাবেক প্রতিবছরই আমার স্বামী ওই চান্দিনা ভিটির লিজের টাকা উপজেলা ভূমি অফিসে রাজস্ব খাতে দিয়ে নবায়ন করে আসছেন।

তিনি আরও বলেন, গত ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দোকান ঘরটি ভেঙে ফেলা হলে সেটি পুননির্মাণ করা সম্ভব হয়নি। অতিসম্প্রতি ওই চান্দিনা ভিটিতে আমার স্বামী নতুন করে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা সজল সরকার, জাফর ইকবাল ও বায়েজিদ সরদার আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে অভিযুক্তরা তাদের সহযোগিদের নিয়ে খুঁটি ও বাঁশের বেড়া দিয়ে ডিসিআরকৃত আমাদের চান্দিনা ভিটিটি দখল করে রাখেন।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। অভিযুক্তদের ভয়ে আমার স্বামী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না বলেও সিমা বেগম উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাজারের ইজারাদার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়েজিদ সরদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই চান্দিনা ভিটিতে বাজারের গভীর নলকূপ স্থাপন করে প্রায় ২০ ফুট দূরত্বে সরিয়ে নলকূপের হেড বসানো হয়েছে। তাই ওই ডিসিআর বাতিল করার জন্য বাজারের ইজারাদারের পক্ষ থেকে এসিল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে। কেউ যাতে ওই ভিটিতে ঘর তুলতে না পারে সেই জন্য ভিটিতে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল বলেন, ঢাকা থেকে বাড়িতে গেলে জানতে পারি চান্দিনা ভিটি নিয়ে জালাল রাঢ়ী ও বাজারের ইজারাদার সজল সরকারের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে ডাকা হলে জালাল রাঢ়ী আমার ডাকে সাড়া দেয়নি। এরপর কি হয়েছে, তা আমার জানা নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মেহেদী হাসান বলেন, মাহিলাড়া বাজারের ওই চান্দিনা ভিটিটি ডিসিআর নেওয়ার জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন। ওই চান্দিনা ভিটিটি জালাল রাঢ়ীর নামে আগেই ডিসিআর ছিল। তাই চলতি বছরেও তার (জালাল) নামেই নবায়ন করে দিয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...