• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ সদস্যকে থাপ্পড়, মাগুরায় নয়ন গ্রেফতার সুপারি গাছে না উঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৮ মিরপুরে বিহারি ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ ম্যাচের কাঠি ও রেশমি সুতায় দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় গ্রেপ্তার রংপুরে ৪ হত্যা, মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি ঢাকা-ভোলা কানেক্টিং রোডে রুট পরিদর্শনে সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব রংপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত

পুলিশ সদস্যকে থাপ্পড়, মাগুরায় নয়ন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগে ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে মাগুরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন প্রকাশ্যে ইমরান হোসেনকে থাপ্পড় দেন। ওই ঘটনার ভিডিও ধারণ করেন উপস্থিত কেউ একজন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত। সহকর্মীকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে।

ঘটনার পর শুক্রবার রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলটির কয়েকজন নেতা নাঈমুজ্জামান নয়নকে নিয়ে সদর থানায় যান। সেখানে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে ক্ষমা চান। পরে বিষয়টি মীমাংসা করা হয়। তবে মীমাংসার পরও ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...