• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মিরপুরে বিহারি ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকে মরদেহ গোসল করানোর জন্য একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সূত্র জানায়, সংঘর্ষে স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০-৩০০ জন নেতাকর্মী অংশ নেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পাশাপাশি পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...